Advertisement

প্রথমবারের মতো ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধানের এই সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। তাকে স্বাগত জানানোর প্রস্তুতি হিসেবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের কাজ জোরেশোরে চলছে।

সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে অবতরণ করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন। সূচি অনুযায়ী, সেখান থেকে তিনি শহরের সেনুয়া গোরস্থানে গিয়ে তার পিতার কবর জিয়ারত করবেন এবং এরপর নিজ বাসভবনে সময় কাটিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক কমিটির আয়োজনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

বিজ্ঞাপন

সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পীরগঞ্জ সড়কের পার্শ্ববর্তী জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন জানিয়েছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বের সাথে আয়োজন করা হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থে সেখানে সীমিতসংখ্যক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন জানিয়েছেন, নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক। রাষ্ট্রপতি বর্তমানে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে নিরপেক্ষ অবস্থানে রয়েছেন বিধায় অনুষ্ঠানে বিএনপি বা ধানের শীষের কোনো ধরনের দলীয় প্রতীক প্রদর্শন না করার জন্য আয়োজকসহ সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

0%
0%
0%
0%