১৫ মিনিট পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

মঙ্গলবার, ১৪ এপ্রিল দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে একটি গ্যাস বেলুন উড়ে এসে পড়ায় প্রায় পনেরো মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে দ্রুত বেলুন অপসারণ করে পরিস্থিতি স্বাভাবিক করা হলে মেট্রোরেল পরিষেবা পুনরায় চালু হয়।

বিজ্ঞাপন

এমআরটি পুলিশের কন্ট্রোল রুম সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল জানান, দুপুর ১২টা ৫০ মিনিটে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে পড়ার খবর আসে। এর ফলে যাত্রীসেবা সাময়িকভাবে ব্যাহত হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইন থেকে বেলুনটি অপসারণের কাজ শুরু করে। সফলভাবে বেলুনটি সরানোর পর দুপুর ১টা ৫ মিনিটে কারওয়ান বাজার স্টেশন থেকে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়। দুপুর ১টা ২০ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হওয়ার সংবাদ এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে পৌঁছায়।

0%
0%
0%
0%