AdvertisementAdvertisement

আজাদ কাশ্মীরে নিষিদ্ধ সংগঠনের হামলায় রেঞ্জার্স সদস্য নিহত, বিপুল অস্ত্র উদ্ধার

আজাদ জম্মু ও কাশ্মীরের রালাকোটে সহিংসতা ছড়ানোর দায়ে নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। বুধবার রালাকোটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ পুলিশ সুপার খাওয়ার আলি শওকত অভিযোগ করেন, সংগঠনটি আড়ালে থেকে এক সুদূরপ্রসারী ষড়যন্ত্রের মাধ্যমে অঞ্চলের শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভের আড়ালে অস্ত্রধারী গোষ্ঠীগুলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সমন্বিত হামলা চালিয়েছে। গত দুই দিনে সংঘটিত এসব সহিংসতায় পাকিস্তান রেঞ্জার্সের একজন সদস্য নিহত হয়েছেন এবং প্রায় ১৫ জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য গুরুতর আহত হয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

জ্যেষ্ঠ পুলিশ সুপার খাওয়ার আলি শওকত জানান, পুলিশের অভিযানে এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অত্যাধুনিক মার্কিন প্রযুক্তির আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ ভারী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে, যা সংগঠনটির কথিত শান্তিপূর্ণ আন্দোলনের দাবির অসারতাকে প্রমাণ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ ধৈর্য ধারণের পরিচয় দিলেও আইন প্রয়োগকারী সংস্থার এই সহনশীলতাকে দুর্বলতা হিসেবে গণ্য করার কোনো অবকাশ নেই। তিনি স্পষ্ট করেছেন যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং ভ্রাতৃত্বের পরিবেশ নষ্ট করার মতো কর্মকাণ্ড বরদাস্ত করবে না পাকিস্তানর প্রশাসন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%