Advertisement

সরাইলে ঈদে মিলাদুন্নবীর র‍্যালিতে পুলিশের বাধার ঘটনায় মুসল্লিদের ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও হিজরি ১৪৪৮ উদযাপন উপলক্ষে আয়োজিত র‍্যালিতে পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে সরাইল সকালবাজার এলাকা থেকে বের হওয়া বর্ণাঢ্য মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের দিকে অগ্রসর হলে বিপত্তি ঘটে।

শহীদ মিনারের প্রবেশপথে পৌঁছামাত্র দায়িত্বরত পুলিশ সদস্যরা মিছিলটি আটকে দেন। এ সময় র‍্যালিতে অংশ নেওয়া মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান নেন। পরে পুলিশের কঠোর অবস্থানের কারণে র‍্যালিটির কার্যক্রম অসমাপ্ত রেখেই সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ একটি আয়োজনে এমন বাধা প্রদানকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। র‍্যালিতে বাধা দেওয়ার কারণ সম্পর্কে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদেরের দাপ্তরিক নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

এ ঘটনায় স্থানীয়রা ধর্মীয় আয়োজনে বাধা প্রদানের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ঘটনার পর থেকে পুরো এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%