Advertisement

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৫৬ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও প্রশাসনিক কাঠামোর বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সাতজন সহকারী পুলিশ কমিশনার এবং ৪৯ জন পরিদর্শকসহ মোট ৫৬ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ প্রদান করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের এই সিদ্ধান্তে অবসরে পাঠানো কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী সরকারি অবসরজনিত সব সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। প্রশাসনিক পুনর্বিন্যাসের আওতায় যাদের অবসরে পাঠানো হয়েছে, তাদের মধ্যে অনেকেই ঢাকা মহানগর পুলিশ, র‍্যাব, সিআইডি, পিবিআই, হাইওয়ে পুলিশসহ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্বরত ছিলেন।

বিজ্ঞাপন

অবসরে যাওয়া সহকারী পুলিশ কমিশনার পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র‍্যাব সদর দপ্তরের নূরে আলম সিদ্দিকী, ডিএমপি তেজগাঁও বিভাগের মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর মো. গোলাম কিবরীয়া, আরআরএফ ঢাকার মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জের মো. রবিউল ইসলাম।

এছাড়া বাধ্যতামূলক অবসরে পাঠানো ৪৯ জন পরিদর্শকের তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন মো. আবুল হোসেন, মো. কামরুল ইসলাম মোল্যা, মো. মুজিবুর রহমান, মোহা. জাবেদুল ইসলাম, মো. মজিবর রহমান, এ কে এম মিজানুল হক, মো. মীর মোশারফ হোসেন, মো. সফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান (সিআইডি), মো. আজহারুল ইসলাম সরকার, এ এফ এম নাসিম, মো. মোফাজ্জেল হোসেন, মো. জিয়াউল মোর্শেদ, সুনীল কুমার কর্মকার, এ কে এম আজমল হুদা, স্বপন কুমার মজুমদার, মো. বেলায়েত হোসেন, মো. মেহেদী হাসান এবং মো. মনিরুজ্জামান (পিবিআই)।

বিজ্ঞাপন

তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্য পরিদর্শকদের মধ্যে রয়েছেন মো. এনামুল হক, বেলালে উদ্দিন জাহাঙ্গীর, মো. বাবুল আকতার, ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা, এম এ জলিল, কাজী সাহান হক, মো. মশিউর রহমান, মো. সিদ্দিকুর রহমান, মো. মাহমুদুল হক, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ সাহিদুর রহমান, বি এম ফরমান আলী, মো. রফিকুল ইসলাম, প্রলয় কুমার সাহা, মো. মিজানুর রহমান, কে এম আশরাফ উদ্দিন, মীর মো. নুরুল হুদা, নিবারণ চন্দ্র বর্মন, এস এ মাসুদ পারভেজ, শেখ মো. গোলাম মোস্তফা, মো. মোস্তফা কামাল হায়দার, শাহ মো. হারুন অর রশীদ, খায়রুল ফজল, মো. ইসমাইল হোসেন, মো. এমদাদুল হক, সমীর চন্দ্র সূত্র ধর, মো. আখতারুজ্জামান প্রধান, মো. নান্নু মোল্লা এবং মো. জাকির রব্বানী। প্রশাসনিক প্রয়োজনে নেওয়া এ সিদ্ধান্তটি পুলিশের অভ্যন্তরীণ সংস্কারের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

0%
0%
0%
0%