AdvertisementAdvertisement

নাটোরে বিশ্বমানের পর্যটন হাব গড়ে তোলার ঘোষণা বিমানমন্ত্রীর

ঐতিহাসিক নিদর্শনের পীঠস্থান এবং রানি ভবানীর স্মৃতিবিজড়িত নাটোরকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বা টুরিস্ট হাব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। শুক্রবার দুপুরে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনকালে তিনি এ পরিকল্পনার কথা ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি, হালতি বিল ও চলনবিলসহ অত্র অঞ্চলে পর্যটনের যে বিশাল সম্ভাবনা রয়েছে, তা এখনো পুরোপুরি বিকশিত হয়নি। পর্যাপ্ত আবাসন ও উন্নত অবকাঠামোর অভাবে পর্যটকরা অনেক ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হন, যা দূর করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

নাটোরে পর্যটকদের জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়নের পাশাপাশি আবাসন সংকট নিরসনে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement
বিজ্ঞাপন

বিকেলে হালতি বিল পরিদর্শন শেষে পাটুল ইউনিয়ন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী পর্যটন শিল্পের প্রসারে সরকারি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সভায় প্রধান বক্তার বক্তব্যে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, প্রতিবছর হাজার হাজার পর্যটক নাটোরে এলেও আবাসনের অভাবে তারা নিরুৎসাহিত হন। তাই পর্যটকদের সুবিধার্থে আধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে নাটোরকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে রূপান্তর করা হবে।

উক্ত জনসভায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, ছাবিনা ইয়াসমিন ছবি, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও শরিফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা নাটোরের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতির চাকা সচল করার আহ্বান জানান।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%