AdvertisementAdvertisement

নতুন প্রদেশ গঠনে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর জোর পাকিস্তান বার কাউন্সিলের

নতুন প্রদেশ গঠন প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে পাকিস্তান বার কাউন্সিল। লাহোরে অনুষ্ঠিত কাউন্সিলের ২৫০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে জোর দিয়ে বলা হয়েছে যে, প্রাদেশিক সীমানা পুনর্নির্ধারণের যেকোনো উদ্যোগ অবশ্যই সংবিধান, সংসদীয় প্রক্রিয়া এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সম্পন্ন হতে হবে। কাউন্সিলের ভাইস চেয়ারম্যান চিশতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আহসান ভুন, তাহির নসরুল্লাহ ওয়ারাইচ এবং আমির সাঈদ রানসহ অন্যান্য জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রস্তাবনায় স্পষ্ট করা হয়েছে যে, নতুন প্রদেশ প্রতিষ্ঠার বিষয়টি কোনো রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে রেখে কেবল জাতীয় স্বার্থে এবং পাকিস্তানর সাংবিধানিক কাঠামোর আওতায় পরিচালিত হওয়া উচিত। কাউন্সিল সব রাজনৈতিক দলকে এই ইস্যুতে অর্থবহ সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে, যাতে দীর্ঘমেয়াদী এবং গ্রহণযোগ্য একটি সমাধান খুঁজে বের করা সম্ভব হয়। এছাড়া কোনো চূড়ান্ত সিদ্ধান্তের আগে জাতীয় পর্যায়ে ঐকমত্য গড়ে তোলাকে অপরিহার্য বলে অভিহিত করেছে পাকিস্তানর আইনজীবী সংগঠনটি।

Advertisement
বিজ্ঞাপন

এই সংবেদনশীল বিষয়ে আলোচনার লক্ষ্যে একটি জাতীয় সেমিনার আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। উক্ত সেমিনারে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের প্রতিনিধি, সব প্রাদেশিক বার কাউন্সিলের সদস্য, আইন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে আমন্ত্রণ জানানো হবে। ফেডারেশনকে শক্তিশালী করা, সুশাসন নিশ্চিত করা এবং নতুন প্রদেশ গঠনের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাকিস্তান বার কাউন্সিলের মতে, এই ফোরামটি আইন প্রণেতা এবং আইনি বিশেষজ্ঞদের মত বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কাজ করবে। পরিশেষে কাউন্সিল তাদের অবস্থানে অটল থেকে পুনরায় জানিয়েছে যে, নতুন প্রদেশ গঠনের প্রক্রিয়াটি কেবল গণতান্ত্রিক এবং সাংবিধানিক পথেই অগ্রসর হওয়া উচিত। দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক প্রশ্নের সমাধানে জাতীয় সংলাপকে অপরিহার্য পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%