AdvertisementAdvertisement

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, চব্বিশ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ক্রমশ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ছয়টি প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে মোট ৭৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৭৩৩ জন রোগী শনাক্ত হয়েছেন। ফলে ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনে। এর মধ্যে পরীক্ষায় ১৬ হাজার ৭৪০ জনের শরীরে হামের সংক্রমণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

Advertisement
বিজ্ঞাপন

চরম স্বাস্থ্যঝুঁকির এই সময়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের দেহে নতুন করে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, গত এক দিনে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

চিকিৎসা সেবার চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে যথাযথ চিকিৎসা ও সেবায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন রোগী। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0%
0%
0%
0%