AdvertisementAdvertisement

বকশীগঞ্জে জুলাই আন্দোলনের স্মরণে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে জুলাই বিপ্লবের স্মরণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’-এর আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ছাত্রদলের সদস্য সচিব মো. বায়েজিদ আলামিনের সভাপতিত্বে এবং গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার আহমেদ সুমনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা অংশ নেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, সরকার রাসেল, সাদ আহমেদ রাজু এবং ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে প্রাণ উৎসর্গকারী দুই শহীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের এই আত্মত্যাগ দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিরকাল টিকে থাকবে। তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস ও আদর্শ তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে বকশীগঞ্জের সর্বস্তরের মানুষ আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%