AdvertisementAdvertisement

দ্বিতীয় প্রান্তিকে ২.৪৫ ট্রিলিয়ন রুপি উদ্ধারসহ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জবাবদিহিতার যুগে ন্যাব

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো বা এনএবি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ২.৪৫ ট্রিলিয়ন পাকিস্তানি রুপি মূল্যের সম্পদ পুনরুদ্ধার করেছে। এ নিয়ে চলতি বছরের প্রথমার্ধে সংস্থাটির মোট পুনরুদ্ধারের পরিমাণ দাঁড়িয়েছে ৫.৪১ ট্রিলিয়ন রুপিতে। দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই বিশাল অঙ্কের অর্থ ও ভূমি উদ্ধারের পাশাপাশি সংস্থাটি তাদের তদন্ত প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের ঘোষণা দিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এই সময়ের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি হলো বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব এবং ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি জুড়ে ১০.৭৮ লাখ একরেরও বেশি সরকারি জমি পুনরুদ্ধার করা। এর মধ্যে এনএবি সুক্কুর সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে, যারা ন্যাশনাল হাইওয়ে অথরিটি, বন ও সেচ বিভাগের মালিকানাধীন প্রায় ৮.৫৩ লাখ একর জমি উদ্ধার করেছে, যার বাজারমূল্য ১.০১ ট্রিলিয়ন রুপি।

Advertisement
বিজ্ঞাপন

বেলুচিস্তানে এনএবি ২.০৯ লাখ একর জমি উদ্ধার করেছে, যার মূল্য ৬০৪.৬৪ বিলিয়ন রুপি। এই জমির মধ্যে কোস্টাল হাইওয়ে, গোয়াদার ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট অথরিটি এবং হিঙ্গল ন্যাশনাল পার্কের সংরক্ষিত বনভূমি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া এনএবি করাচি ১১ হাজার ৪২২ একর এবং এনএবি লাহোর ১ হাজার ৯০৯ একর সরকারি জমি উদ্ধার করেছে, যার সম্মিলিত মূল্য যথাক্রমে ৪৬৭.১১ বিলিয়ন এবং ২৮৮.২৯ বিলিয়ন রুপি।

তদন্ত কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে এনএবি একটি সম্পূর্ণ কাগজবিহীন ই-অফিস ব্যবস্থা চালু করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত হবে। মেশিন লার্নিং প্রযুক্তি জটিল মামলাগুলো দ্রুত বিশ্লেষণে কর্মকর্তাদের সহায়তা করবে এবং এআই-চালিত মডিউল ব্যবহারের ফলে তদন্তে মানবিক ত্রুটি বা পক্ষপাতিত্বের সুযোগ কমে আসবে। তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করে এই নতুন ব্যবস্থা দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

এছাড়া গৃহায়ণ ও আর্থিক প্রতারণার শিকার ২৪ হাজার ৩৬৫ জন ভুক্তভোগীকে ৪২.৩০ বিলিয়ন রুপি ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে পাকিস্তান অ্যান্টি-করপশন একাডেমিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে পুরোপুরি কার্যকর করা হয়েছে, যেখানে তদন্তকারী কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২০২৩ সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত এনএবি মোট ১৬.৯৩ ট্রিলিয়ন রুপির সম্পদ ও অর্থ পুনরুদ্ধার করেছে, যা দুর্নীতি দমনে পাকিস্তানের অঙ্গীকারকে প্রতিফলিত করে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%