AdvertisementAdvertisement

ফরিদপুরে স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন যুবদল নেতা

ফরিদপুরের সদরপুর উপজেলায় কয়েকদিনের টানা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো ব্যক্তিগত অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করছেন উপজেলা জাতীয়তাবাদী যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নু। জনদুর্ভোগ লাঘবে তার এই মহতী উদ্যোগ স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার গাবতলা বাজার এলাকায় একটি জনাকীর্ণ সড়কের বড় একটি অংশ মেরামতের মাধ্যমে সংস্কার কার্যক্রম শুরু করেন তিনি। স্থানীয় যুবদল নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজ সম্পন্ন করেন, যা ওই পথে চলাচলকারী হাজারো মানুষের ভোগান্তি কমিয়ে এনেছে।

Advertisement
বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের অবিরাম বর্ষণে গাবতলা-চরভদ্রাসন সড়কের গুরুত্বপূর্ণ একটি অংশ ধসে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছিল। ঝুঁকিপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করছিল, যার ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছিল।

এ বিষয়ে যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নু জানান, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নির্দেশনা এবং জার্মানপ্রবাসী জালালউদ্দীন রুমির আর্থিক সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যুবদলের কর্মীরা সানন্দে এই স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন। তিনি আরও জানান, আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পেরে তিনি সন্তুষ্ট এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক যেকোনো কাজে সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%