AdvertisementAdvertisement

নীলফামারীর ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদে ছয় মাসে ১০ লাখ টাকা দান সংগ্রহ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহাসিক চাঁদ খোসালের মসজিদের দানবাক্স থেকে ছয় মাসের ব্যবধানে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা সংগৃহীত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দানবাক্সগুলো খুলে এ অর্থ গণনা করা হয়।

মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মজনুর রহমান জানান, দানবাক্সগুলো থেকে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে। পাশাপাশি দান হিসেবে আসা হাঁস, মুরগি, কবুতর ও ছাগলসহ বিভিন্ন সামগ্রী নিলামে বিক্রি করে আরও ৩ লাখ ৪৫ হাজার টাকা অর্জিত হয়েছে। সব মিলিয়ে মোট সংগৃহীত অর্থের পরিমাণ ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকায় দাঁড়িয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

প্রতি ছয় মাস অন্তর নিয়মিতভাবে এই মসজিদের দানবাক্স খোলা হয়। ঐতিহাসিক এ মসজিদটিতে দূর-দূরান্ত থেকে আগত মুসল্লি ও দর্শনার্থীরা মানতসহ নানাভাবে দান করে থাকেন। এর আগেও মসজিদের ব্যাংক হিসাবে বড় অংকের অর্থ জমা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমান জানান, সংগৃহীত সব অর্থ স্বচ্ছতার সাথে মসজিদের ব্যাংক হিসাবে জমা করা হবে। পরবর্তীতে মসজিদের উন্নয়নমূলক কার্যক্রম এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজনে এই তহবিল থেকে ব্যয় করা হবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%