AdvertisementAdvertisement

নতুন তিন উপজেলা পেল দেশ প্রশাসনিক পুনর্বিন্যাসে গেজেট জারি

প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও নাগরিক সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলকে বিভক্ত করে নতুন তিনটি উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি বা নিকারের ১২১তম সভার সিদ্ধান্তের আলোকে এই নতুন প্রশাসনিক ইউনিটগুলো গঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনদুর্ভোগ লাঘব এবং উন্নয়নের গতিধারা বেগবান করতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে ভেঙে বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল—এই ছয়টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত হচ্ছে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা। প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে নতুন এই উপজেলার বিভিন্ন দাপ্তরিক কাঠামোর সেট-আপ চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। একই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব—এই আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামক নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা থেকেও ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ নামে পৃথক আরেকটি উপজেলা গঠন করা হচ্ছে। বাঙ্গরা উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর পূর্ব, পূর্বধৈইর পশ্চিম, বাঙ্গরা পূর্ব, বাঙ্গরা পশ্চিম, চাপিতলা, রামচন্দ্রপুর উত্তর এবং টনকী। সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, নবগঠিত প্রতিটি উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিস ও জনবল কাঠামো অনুমোদন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন এই প্রশাসনিক বিন্যাস বাস্তবায়নে কাজ শুরু করেছে।

0%
0%
0%
0%