২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক

এই বছরের অমর একুশে বইমেলা উদ্বোধন এবং একুশে পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন সকালে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন। বিকেলে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

বিজ্ঞাপন

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, পদক প্রদান অনুষ্ঠানে দেশের শ্রেষ্ঠ শিল্পী, সাহিত্যিক, গবেষক ও সমাজসেবীদের হাতে একুশে পদক তুলে দেওয়া হবে। এরপর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী বইমেলার উদ্বোধন করবেন।

এবারের বইমেলায় অংশগ্রহণকারী সকল প্রকাশনাপ্রতিষ্ঠানকে সরকার তাদের স্টলভাড়া থেকে সম্পূর্ণ মওকুফ দিয়েছে। প্রকাশকরা এ সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। অনুষ্ঠান দুটি ঘিরে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

মেলার উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্য, সংস্কৃতি ও গবেষণার প্রতি সরকারের সমর্থনকে আরো দৃঢ়ভাবে তুলে ধরা হবে। রাজধানীর পাঠকরা উৎসবমুখর পরিবেশে বইমেলা উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%