AdvertisementAdvertisement

সরকারি বেতনে বাধ্যতামূলক আয়কর কর্তন শুরু

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল থেকে সরাসরি আয়কর কর্তনের নির্দেশ দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। গতকাল (সোমবার) অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি) মোহাম্মদ কবির হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

পত্রে বলা হয়েছে, চলতি অর্থবছরে যে সকল পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা এবং যে সকল নারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয়কর অব্যাহত সীমা অতিক্রম করেছে। তাই আয়কর আইন অনুযায়ী তাদের বেতন থেকে মাসিক আয়কর কর্তন বাধ্যতামূলক।

Advertisement
বিজ্ঞাপন

এছাড়া, বেতন-বিল থেকে আয়করসহ অন্যান্য যথাযথ কর্তনের দায়িত্ব ট্রেজারি বুলসের এস, আর, ১১৫-এর মাধ্যমে উত্তোলনকারীর ওপর বর্তাবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল থেকে আয়কর কর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: বাসস

সম্পর্কিত- সরকারি চাকরি
0%
0%
0%
0%