ধর্ম মন্ত্রণালয়ের জরুরি হজযাত্রী নির্দেশিকা

হজযাত্রীদের পবিত্র ভূমিতে স্বাচ্ছন্দ্যময় ইবাদত নিশ্চিত করতে এবং তীব্র গরম থেকে রক্ষায় বেশ কিছু নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ২০ মে, বুধবার এই সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। এতে হজযাত্রীদের দীর্ঘ সময় সরাসরি রোদে অবস্থান করা থেকে বিরত থাকতে এবং অতিরিক্ত গরমে পায়ে হেঁটে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায়, ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে এবং চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, পায়ে হাঁটার সময় ছাতা বা মাথা ঢাকার জন্য উপযুক্ত ব্যবস্থা রাখা এবং সম্ভব হলে ছায়াযুক্ত পথ বেছে নেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়েছে। হজযাত্রীদের সুস্বাস্থ্য রক্ষায় নিয়মিত পর্যাপ্ত পানি পানের নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর হজযাত্রীদের সার্বিক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সৌদি সরকারের সঙ্গে যৌথভাবে ব্যাপক কর্মতৎপরতা পরিচালনা করছে। এই উদ্যোগের লক্ষ্য, পবিত্র হজের সময় সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি কমিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের ইবাদত নির্বিঘ্ন করা।

0%
0%
0%
0%