এক দিনে আরও পাঁচ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জন শিশুর শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবেই হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। বাকি ৯৫২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে আরও জানা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের শরীরে।

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী। তাদের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ শেষে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন।

০%
০%
০%
০%