কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিশোর অপ্রতিম হত্যা মামলায় আরও এক সন্দেহভাজন আটক

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তুহিনের পর আনাস নামক আরও একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল, মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

শনিবার দুপুর বারোটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে অবস্থিত সানন্দা এলাকায় একটি টিলা থেকে অপ্রতিমের নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান। এই কিশোরের এমন অকাল মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার।

০%
০%
০%
০%