AdvertisementAdvertisement

কিং সিনেমার বিশাল বাজেট নিয়ে জল্পনা তুঙ্গে যা উড়িয়ে দিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ

বলিউডের মেগাস্টার শাহরুখ খান মানেই এক বিশাল ক্যানভাস আর বিস্ময়কর সব চমক। মুক্তির অনেকটা সময় বাকি থাকলেও, কিং খান অভিনীত আসন্ন ছবি ‘কিং’ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, সিনেমাটির নির্মাণ ব্যয় আকাশচুম্বী প্রায় ৪৫০ কোটি টাকা। এই তথ্য যদি সত্য হয়, তবে ‘জাওয়ান’-কে ছাড়িয়ে এটিই হতে যাচ্ছে শাহরুখের ক্যারিয়ারের সবথেকে ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ সিনেমা।

সিনেমাটির বিশাল বাজেটের সিংহভাগই ব্যয় করা হচ্ছে অত্যাধুনিক ভিজ্যুয়াল এফেক্টস এবং আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্যে। নির্মাতাদের মূল লক্ষ্য দর্শকদের এমন এক অতুলনীয় সিনেম্যাটিক অভিজ্ঞতা উপহার দেওয়া, যা আগে কখনোই কোনো ভারতীয় সিনেমায় দেখা যায়নি। শোনা যাচ্ছে, শুরুতে এটি একটি সাধারণ অ্যাকশন থ্রিলার হিসেবে পরিকল্পনা করা হলেও, শাহরুখ খান এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ মিলে এর পরিধি বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। আর সেই কারণেই উচ্চমানের প্রযুক্তি ও প্রযুক্তিনির্ভর কারুকাজের পেছনে অকাতরে অর্থ ঢালছেন প্রযোজকরা।

Advertisement
বিজ্ঞাপন

তবে এই বিপুল বাজেট নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিপরীতে কিছুটা ভিন্ন সুর শোনা গেল পরিচালক সিদ্ধার্থ আনন্দের কণ্ঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি একটি মাত্র শব্দে ‘মিথ্যা’ লিখে পোস্ট করেছেন। যদিও তিনি কোনো নির্দিষ্ট প্রতিবেদনের কথা উল্লেখ করেননি, তবু অনুরাগীদের ধারণা, সিনেমার বাজেট নিয়ে চলা জল্পনাকে উদ্দেশ্য করেই তার এই প্রতিক্রিয়া। তবে প্রযোজনা সংস্থা কিংবা নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই ছবির প্রধানতম আকর্ষণ শাহরুখ খান ও তার কন্যা সুহানা খানের প্রথম অনস্ক্রিন রসায়ন। ছবিতে শাহরুখকে দেখা যাবে এক অভিজ্ঞ গুপ্তঘাতকের ভূমিকায়, যিনি সুহানাকে একটি বিপজ্জনক মিশনের জন্য প্রস্তুত করে তুলছেন। পাশাপাশি দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি এবং অভয় ভার্মাদের মতো শক্তিশালী কুশীলবদের উপস্থিতি সিনেমাটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে।

Advertisement
বিজ্ঞাপন

আগামী বছরের ২৪ ডিসেম্বর বড় পর্দায় রাজকীয় আগমণ ঘটতে যাচ্ছে এই ছবির। গত বছর শাহরুখের জন্মদিনে টিজারের ঝলকেই তার নতুন লুক এবং ‘ডর নেহি, দেহশত হুঁ’ সংলাপটি দর্শকদের মনে গভীর দাগ কেটেছে। সব মিলিয়ে বাজেট নিয়ে তর্ক-বিতর্ক থাক, আর না থাক, ‘কিং’ যে আগামী বছরের সবথেকে প্রতীক্ষিত এবং জমকালো বলিউড প্রোডাকশন হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই।

0%
0%
0%
0%