AdvertisementAdvertisement

যন্তর মন্তরে গালিগালাজ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী, ক্ষমা করলেন আন্দোলনকারীদের

নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভের সময় ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন মন্তব্যের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে প্রধানমন্ত্রী এই নজিরবিহীন ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি জানান, বিক্ষোভের নামে তাঁকে লক্ষ্য করে কেবল কদর্য ভাষাই ব্যবহার করা হয়নি, বরং তাঁর প্রয়াত মাকে নিয়েও অমার্জনীয় মন্তব্য করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, এই ঘটনার পুরো বিষয়টি বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। কোনো সভ্য সমাজে যে ধরনের শব্দ প্রয়োগ শোভন নয়, বিক্ষোভকারীদের একাংশ তা ব্যবহার করেছেন। তিনি বিষয়টিকে অত্যন্ত কদাকার ও দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে অভ্যস্ত প্রধানমন্ত্রী এই ঘটনাকে ‘দুষ্টুমি’ হিসেবে চিহ্নিত করে অভিযুক্তদের প্রতি নমনীয়তা প্রদর্শনের ঘোষণা দিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে ভারতর প্রধানমন্ত্রী বলেন, তারুণ্যে ভুল-ত্রুটি হওয়া স্বাভাবিক এবং এই দিকভ্রান্ত তরুণদের শাস্তি দেওয়ার পরিবর্তে বরং তাদের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন। তাঁর মতে, দিকভ্রান্ত এই সন্তানদের শাসন না করে বরং স্নেহের পরশ দিয়ে বুকে জড়িয়ে নেওয়াই সংকটের প্রকৃত সমাধান। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, ভুল থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে এই তরুণরা ভবিষ্যতে সঠিক পথে ফিরে আসবে।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%