বাবলি সুন্দরীর নতুন রূপ ও বিনায়কের সঙ্গে সম্পর্কের সমীকরণ ঘিরে দানা বাঁধছে রহস্য

স্টার জলসার পর্দা কাঁপাতে হাজির হয়েছে নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’। বিনায়কের সংসারে আয়ার ছদ্মবেশে প্রবেশ করা বাবলির রহস্যময় রূপ পরিবর্তনের গল্প এখন বিনোদনপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। গল্পের মোড় ঘোরানো এই ধারাবাহিকে বাবলি ও বিনায়কের সমীকরণ দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করছে।

বিজ্ঞাপন

ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, বিনায়কের পরিবারের অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির চাপে বাবলিকে বিয়ে করতে হয় তাকে। তবে স্ত্রীর প্রতি বিনায়কের প্রাথমিক অনীহা ক্রমে রূপ নিতে শুরু করেছে এক অমোঘ আকর্ষণে। পরিবারের ষড়যন্ত্র আর নানা প্রতিকূলতার মাঝে বাবলির অসামান্য রূপান্তর এবং তার প্রতি বিনায়কের যত্নশীল মনোভাব নতুন রোমাঞ্চের জন্ম দিয়েছে। বিশেষ করে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর বিনায়কের সেবা ও বাবলির প্রতি তার অধিকারবোধ ধারাবাহিকের উত্তজনাকে তুঙ্গে তুলেছে।

নতুন প্রোমোতে বাবলি ও বিনায়কের ঘনিষ্ঠতা দর্শকদের মনে এক নতুন কৌতূহলের সঞ্চার করেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, পরিবার কি আদৌ এই সম্পর্ককে সহজভাবে মেনে নেবে? বিনায়কের মেয়ে কি কোনোদিন বাবলিকে তার মা হিসেবে আপন করে নিতে পারবে? এমন নানা অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতেই টিভির পর্দায় চোখ রাখছেন দর্শকরা।

এই ধারাবাহিকে বিনায়কের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। নাম ভূমিকায় বাবলি সেজে অনবদ্য অভিনয় করছেন স্নেহা গুড়িয়া। পাশাপাশি, দীর্ঘ বিরতির পর এই ধারাবাহিকের মাধ্যমেই ছোট পর্দায় ফিরেছেন প্রখ্যাত অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়। এছাড়াও বিনায়কের মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে বিয়াস ও শ্রীনিকা ঘোষালকে। পারিবারিক টানাপোড়েন, প্রেম এবং নাটকীয় মোড়ে ভরা ‘বাবলি সুন্দরী’ এখন বাংলা টেলি ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নাম।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%