Advertisement

নবম পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা

নবম জাতীয় বেতন স্কেলের আওতায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। সরকারের উচ্চপর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, সরকারি চাকরিজীবীদের ন্যায় তারাও গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন। মঙ্গলবার সকালে বিষয়টি গণমাধ্যমের সামনে স্পষ্ট করা হয়।

দীর্ঘ পর্যালোচনা ও মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবিত এই নবম পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বোচ্চ গ্রেড-১ এর বেতন ১ লক্ষ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-২০ এর বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য যে দিন থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও ঠিক সেই সময় থেকেই এর সুবিধা ভোগ করবেন।

বিজ্ঞাপন

সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল জাতীয় বেতন স্কেলের অংশ হওয়ায় তাদের এই আওতার বাইরে রাখার সুযোগ নেই। তবে সরকারি চাকরিজীবীদের তুলনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সব ধরনের বিশেষ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সমহারে পাবেন না বলে জানা গেছে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় যে পরিবর্তন আসছে, তার প্রতিফলন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও পরিলক্ষিত হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনার পর নবম পে স্কেলের প্রস্তাবটি অনুমোদন করা হয়, যার মাধ্যমে সরকারি ও এমপিওভুক্ত উভয় খাতের জনবল একটি নতুন বেতন ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%