AdvertisementAdvertisement

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা মে–জুনে, পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা আগামী বছরের মে–জুন মাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলোতে সব বিষয়ে পূর্ণ সিলেবাস, পূর্ণ সময় এবং পূর্ণমান বহাল থাকবে।

আজ শনিবার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস গত ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছে। এসব শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে–জুনে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।

Advertisement
বিজ্ঞাপন

এনসিটিবি জানিয়েছে, পরীক্ষাগুলো সম্পূর্ণ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং প্রতিটি বিষয়ে পূর্ণ সিলেবাস, পূর্ণ সময় ও পূর্ণমান প্রযোজ্য হবে।

তথ্যসূত্র: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

সম্পর্কিত- এইচ এস সি
33.3%
16.7%
16.7%
33.3%