ভোলার দৌলতখানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

ভোলার দৌলতখান উপজেলায় একটি বিদেশি পিস্তলসহ মো. নাহিদ হোসাইন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরপাতা ইউনিয়নের কাজিরহাট এলাকার পাটোয়ারি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত নাহিদ ওই এলাকার আবদুল মান্নানের ছেলে। অভিযানে তার কাছ থেকে চায়নার তৈরি ৭ দশমিক ৬২ মিলিমিটারের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। স্থানীয়রা এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনাকে স্বাগত জানিয়ে দোষীর বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%