বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালে কম ওজনের অভিযোগ এবং অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা মিলল

রংপুরের বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের চাল ওজনে কম দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী প্রতিটি কার্ডধারীকে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে ২৯ কেজি করে।

স্থানীয় কার্ডধারীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে গিয়ে চাল কম দেওয়ার এই সত্যতার প্রমাণ মেলে। শুধু ওজনে চাল কম দেওয়াই নয়, বরং প্রতিটি কার্ডধারীর কাছ থেকে বাধ্যতামূলকভাবে ২০০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান সুলতানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়। এর প্রেক্ষিতে ঘটনার এক ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও সংশ্লিষ্টরা এই অনিয়মের দায় এড়িয়ে যান। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ও ভুক্তভোগী পরিবারগুলো।

০%
০%
০%
০%