শেরপুরের শ্রীবরদীতে বিজিবির অভিযানে সাড়ে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া রাবার বাগান এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোরাচালান করা এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত প্রসাধনী সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। কর্ণঝোড়া বিওপির আওতাধীন এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশলে এসব পণ্য পাচারের চেষ্টা করছিল।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সীমান্তে মাদক, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি নিয়মিত টহল এবং নজরদারি বৃদ্ধি করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

০%
০%
০%
০%