ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মুন্সীগঞ্জ জেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে-তে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক সাজেদ (১৯) নিহত হয়েছেন।
নিহত সাজেদ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার দারিকান্দি গ্রামের মো. মতিউর রহমানের ছেলে।
হাঁসাড়া হাইওয়ে থানা-র ডিউটি অফিসার সার্জেন্ট নাজমুল আলম জানান, আজ সকালে এক্সপ্রেসওয়ের উমপাড়া এলাকায় ঢাকামুখী লেনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে চালক সাজেদ ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
দুর্ঘটনায় গুরুতর আহত অপর আরোহী মো. আদনান (২০)-কে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।
সার্জেন্ট নাজমুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা নিজ গ্রামে নিয়ে গেছেন।