AdvertisementAdvertisement

যারা রাসূলুল্লাহ (সা.)–এর পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না : বিএনপির সালাহউদ্দিন আহমদ

সংবিধানের ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পুনর্বহাল হবে: বিএনপি স্থায়ী কমিটির নেতা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষে নয়—তারা মুসলমান হতে পারে না।” ধর্মীয় মূল্যবোধ, জাতীয় পরিচয় ও রাষ্ট্র পরিচালনার নীতিমালা নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেছিলেন, যা আজও বহাল আছে। তবে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে থাকা ‘মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা ও বিশ্বাস’–সংক্রান্ত ধারাটি কালের প্রবাহে বাদ পড়েছে। এ বিষয়ে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “আপনারা চান এটি পুনর্বহাল হোক—ইনশাআল্লাহ, সুযোগ পেলে আমরা তা বহাল করব।”

Advertisement
বিজ্ঞাপন

তিনি কোরআনের আয়াত “ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন” উদ্ধৃত করে বলেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লামা ইকবালের শের উদ্ধৃত করে তিনি বলেন, “মোহাম্মদ (সা.) আমাদের নেতা। আর আল্লাহ যেন বলছেন—দুনিয়া তোমার, লাওহ–কলমও তোমার হাতে।” তাঁর মতে, এই শের মুসলমানদের ঐক্য, শক্তি এবং রাসূলুল্লাহ (সা.)–এর শেষ নবীর মর্যাদাকে স্মরণ করিয়ে দেয়।

তিনি আরও বলেন, “রাসূলুল্লাহ (সা.) বলেছেন—আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী বা রাসূল আসবে না। কেউ যদি পরবর্তীতে নিজেকে নবী দাবি করে—সে রাসূলুল্লাহ (সা.)–এর বাণীর ভেতরে নেই।” মুসলিম উম্মাহর ঐক্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভক্ত থাকার কারণেই আজ ফিলিস্তিন–গাজায় নির্মম হত্যাযজ্ঞ চলছে, রোহিঙ্গারা নির্যাতনের শিকার হচ্ছে এবং বিশ্বজুড়ে মুসলমানরা নানা সংকটে জর্জরিত।

Advertisement
বিজ্ঞাপন

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “মিল্লাতে ইসলামী যদি এক থাকে—এই পৃথিবীতে মুসলমানদের শক্তি কেউ দুর্বল করতে পারবে না।” একইসঙ্গে তিনি ঘোষণা দেন যে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এবং জনগণ–ওলামায়ে কেরাম–রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধ থাকলে জাতীয় সংসদে আলোচনা করে সমাবেশে উত্থাপিত সব দাবি বাস্তবায়ন করা হবে।

বক্তব্যের শেষাংশে সালাহউদ্দিন আহমদ আবারও বলেন, “যারা রাসূলুল্লাহ (সা.)–এর পক্ষে নয়—তারা মুসলমান হতে পারে না।” তাঁর এই বক্তব্যে সমাবেশস্থলে উপস্থিত জনতা ব্যাপকভাবে সাড়া দেন।

তথ্যসূত্র: সালাহউদ্দিন আহমদের বক্তব্য

16.7%
33.3%
33.3%
16.7%