AdvertisementAdvertisement

দুর্নীতির অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

গাজীপুর মহানগরীর কাশিমপুর ভূমি অফিসে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সকল কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের এক বিশেষ অভিযানে অনিয়মের সত্যতা মেলায় জেলা প্রশাসক এই কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং উপজেলা ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কাশিমপুর ভূমি অফিসে আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সেখানে সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগগুলো শুনেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন

অফিসের দৈনন্দিন কার্যক্রম ও নথিপত্র পর্যালোচনা করে প্রাপ্ত অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পরপরই অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে এই ভূমি অফিসটি নিয়ে জনগণের পক্ষ থেকে নানা অসন্তোষ ও হয়রানির অভিযোগ ছিল, যার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

অভিযান শেষে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া স্পষ্ট করেছেন যে, জনগণকে দুর্নীতিমুক্ত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। যেখানেই অনিয়মের খবর পাওয়া যাবে, সেখানে তথ্য-প্রমাণ যাচাই সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। জেলা প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%