AdvertisementAdvertisement

আড়াইহাজারে পুকুর থেকে উদ্ধার লুট হওয়া পুলিশের শর্টগান

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় মাছ ধরার সময় এক জেলের জালে একটি শর্টগান আটকা পড়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দা রেজাউল মিয়ার মালিকানাধীন পুকুরে জাল ফেলার সময় অস্ত্রটি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে।

সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক শফিউল ইসলাম অস্ত্রটির রেজিস্টার যাচাই-বাছাই করেন। এতে নিশ্চিত হওয়া যায় যে, উদ্ধার হওয়া ৬৫১ নম্বর বাঁটের শর্টগানটি আড়াইহাজার থানা পুলিশের সরকারি অস্ত্র।

Advertisement
বিজ্ঞাপন

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের উত্তাল সময়ে থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছিল, এটি সেগুলোরই একটি। দীর্ঘ সময় ধরে অস্ত্রটি পুকুরের তলদেশে কীভাবে পড়ে ছিল এবং এর নেপথ্যে কোনো অপরাধমূলক সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলমান রয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা এলাকাটিতে নিরাপত্তা জোরদার ও জড়িতদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%