AdvertisementAdvertisement

নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাইয়ের শিকার গৃহবধূ

নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের কবলে পড়েছেন এক নারী। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে লালপুর-গোপালপুর সড়কের যুব উন্নয়ন কমপ্লেক্স সংলগ্ন ব্রিজের কাছে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম জেসমিন নাহার (৩৮), তিনি উপজেলার গোপালপুর পৌর এলাকার বৈদ্যনাথপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী।

ঘটনার বিবরণে জানা যায়, জেসমিন নাহার সকালে ডাচ-বাংলা ব্যাংকের লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে ভ্যানে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। পথে যুব উন্নয়ন কমপ্লেক্সের নিকটবর্তী ব্রিজে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী অতর্কিতে তার ভ্যানিটি ব্যাগটি টান দেয়। ব্যাগ ধরে টান দেওয়ার সময় চলন্ত ভ্যান থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই নারী।

Advertisement
বিজ্ঞাপন

ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে চোখের পলকে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ছিনতাই হওয়া ব্যাগে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ছাড়াও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। ঘটনার পর স্থানীয়রা আহত জেসমিন নাহারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

দিনদুপুরে জনবহুল সড়কে এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী এ ঘটনায় লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%