AdvertisementAdvertisement

টেকনাফে শিশু অপহরণ, মুক্তিপণ দিয়ে রেহায়

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কান্জরপাড়া এলাকা থেকে মো. সাদেক নামে ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর মুক্তিপণ দিয়ে উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ৩ আগস্ট সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর অপহরণকারীরা মুঠোফোনে মুক্তিপণ দাবি করলে দিশেহারা হয়ে পড়ে শিশুটির পরিবার। ভুক্তভোগী সাদেক কান্জরপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের সন্তান।

শিশুটির বড় ভাই ইরফান উদ্দিন জানান, সাদেক নিখোঁজের পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে যোগাযোগ করে ইমো অ্যাপের মাধ্যমে অডিও বার্তা পাঠায়। সেখানে সাদেককে অপহরণের বিষয়টি নিশ্চিত করে অপহরণকারীরা প্রথমে ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ নিয়ে দীর্ঘ দরকষাকষির একপর্যায়ে পরিবারের সদস্যরা নিরুপায় হয়ে ৫০ হাজার টাকা অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে পাঠাতে বাধ্য হন। মুক্তিপণের টাকা হস্তান্তরের পর অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দিলেও পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

Advertisement
বিজ্ঞাপন

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এলাকায় অপহরণ আতঙ্কে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। টেকনাফ অঞ্চলে একের পর এক এমন অপহরণের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এছাড়া, টেকনাফে অপহরণের মতো অপরাধ প্রবণতা বন্ধে স্থানীয় প্রশাসনকে অবিলম্বে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এলাকাবাসী ও নিহতের পরিবার জোরালো আহ্বান জানিয়েছেন।

0%
0%
0%
0%