AdvertisementAdvertisement

শরীয়তপুরে আট দিনের ব্যবধানে দুই ধর্ষণ, চার মাসে মোট সাতটি ঘটনা: উদ্বেগে নারী ও শিশু নিরাপত্তা

শরীয়তপুর জেলায় আট দিনের ব্যবধানে দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ৫ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সময়ে সংঘটিত এসব ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নারী ও শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ৫ ডিসেম্বর শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া এলাকায় একটি কাওয়ালী গানের আসরে অংশগ্রহণের প্রলোভন দেখিয়ে এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত মাত্র একজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পেরেছে। অন্য অভিযুক্তরা এখনও পলাতক রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

এরপর ১৩ ডিসেম্বর শরীয়তপুরের জাজিরা উপজেলায় আরও একটি নৃশংস ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মোবাইল ফোনে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ করা হয়। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত ২৩ বছর বয়সী নাজমুল খাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। যদিও অভিযুক্ত নাজমুল খা পুলিশের কাছে দেওয়া বক্তব্যে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement
বিজ্ঞাপন

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগেও চলতি বছরের আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত শরীয়তপুর জেলায় পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটেছিল। সর্বশেষ দুটি ঘটনাসহ চার মাসে জেলায় ধর্ষণের মোট সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে

সচেতন মহল বলছে, বারবার এমন ঘটনা ঘটায় জেলায় নারী ও শিশুদের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়ছে। তারা দ্রুত তদন্ত, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত- ধর্ষণ
0%
0%
0%
0%