AdvertisementAdvertisement

রূপগঞ্জে যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে ডিবি পুলিশের ৪ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে অপহরণের চেষ্টার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) চার সদস্যসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী অমিত হাসান বাদী হয়ে রূপগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা হলেন এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির এবং কনস্টেবল আকাশ আহাম্মেদ। তারা সকলেই ঢাকা মহানগর ডিবি (দক্ষিণ) ইউনিটে কর্মরত।

বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের বারদী এলাকা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত অমিত হাসান রূপগঞ্জের গাউছিয়া এলাকায় তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পরিচয়ে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা সন্দেহবশত গাড়িটি ঘিরে ফেললে তিন পুলিশ সদস্যকে আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। একই সঙ্গে প্রাইভেটকারে থাকা অপর তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Advertisement
বিজ্ঞাপন

পরবর্তীতে স্থানীয়রা আটককৃতদের একটি পিকআপে করে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে আবারও গণপিটুনি দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার রাতেই অভিযান চালিয়ে অপর কনস্টেবল আকাশ আহাম্মেদকেও গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত এই পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলের বাইরে গিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ভুক্তভোগীর ভাষ্যমতে, এর আগেও একই চক্র জয়নাল ও জাকির হোসেন নামের দুজনকে অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করেছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার সঠিক তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%