AdvertisementAdvertisement

ইয়াবাসহ যুবদল নেতা আটক, দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

শরীয়তপুরের সখিপুরে ইয়াবাসহ উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল বাশার বেপারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানা পুলিশের একটি দল উত্তর তারাবুনিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে ১৫ পিস ইয়াবাসহ আটক করে।

Advertisement
বিজ্ঞাপন

পুলিশ জানায়, আবুল বাশার বেপারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল। তাকে আটক করে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, দলীয় ভাবমূর্তি রক্ষায় মাদক সংক্রান্ত ঘটনায় জড়িত থাকায় আবুল বাশার বেপারীকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন যুবদল।

Advertisement
বিজ্ঞাপন

এ বিষয়ে উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন আসামি এমটিভিকে বলেন, “যারা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। দলের সুনাম নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে আবুল বাশার বেপারী পুলিশ হেফাজতে রয়েছেন। শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

তথ্যসূত্র: সখিপুর থানা পুলিশ

0%
0%
0%
0%