AdvertisementAdvertisement

টেকনাফে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় বালুবাহী ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফ উপজেলার গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই দুই যুবক মোটরসাইকেলযোগে গিলাতলী থেকে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ডাম্পার তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মো. রুবেল প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আরমান চৌধুরীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement
বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই চালক ডাম্পারটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। স্থানীয়দের তথ্যমতে, ঘাতক ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিনের মালিকানাধীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার আকস্মিকতায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ডাম্পারটি শনাক্ত ও জব্দ করার চেষ্টা চালাচ্ছে। ঘাতক চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার ও স্থানীয়রা দোষী চালকের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%