Advertisement

রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়া ট্রাকে চালক নিহত আহত এক

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ধামাইপার এলাকায় ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চালক নিহত হয়েছেন। বুধবার ভোরে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে একটি ট্রাক সিলেটের দিকে যাওয়ার পথে ধামাইপার ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রোমান নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত হেলপার নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

বিজ্ঞাপন

খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেন। ট্রাকটি গভীর খালে পড়ে যাওয়ায় রেকার ভ্যান ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় চালকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

এ ঘটনায় স্থানীয়রা শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবার দোষীদের গাফিলতি বা যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%