Advertisement

ফুলছড়িতে ব্রহ্মপুত্রে নৌকাডুবি, নিখোঁজ এক কৃষক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারি জোনাকির মোড় বাঁধ সংলগ্ন ব্রহ্মপুত্র নদে তীব্র ঢেউয়ের কবলে পড়ে একটি ডিঙি নৌকা ডুবে গেছে। এই দুর্ঘটনায় নৌকায় থাকা চার যাত্রীর মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও তারা মিয়া (৫০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন।

ফুলছড়ি ফায়ার স্টেশনের টিম লিডার মাসুফ রহমান জানান, নৌকাটি নদী পার হওয়ার সময় হঠাৎ প্রবল ঢেউয়ের মুখে পড়ে উল্টে যায়। খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে রংপুর থেকে ডুবুরি দল বিকেলে ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চললেও নিখোঁজ কৃষকের কোনো সন্ধান মেলেনি।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মশিউর রহমান। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা সম্মিলিতভাবে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় নিখোঁজের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

0%
0%
0%
0%