Advertisement

নেত্রকোনায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে পিকআপ ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। বিকেল সাড়ে চারটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি পিকআপ। নারান্দিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড গতির ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া পিকআপটির ঘটনাস্থলেই তিন পুরুষ ও এক নারী যাত্রী প্রাণ হারান।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয় ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি রাস্তা থেকে সরিয়ে নিলে দীর্ঘ সময় পর যান চলাচল স্বাভাবিক হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তাদের পরিচয় শনাক্তের জন্য আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্থানীয়রা দোষী চালকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%