Advertisement

নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর পত্নীতলা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগ্গা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-জয়পুরহাট আঞ্চলিক সড়কের ১৪ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শ্যামল তিগ্গা পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের রাউতাড়া এলাকার বিরশা তিগ্গার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেলযোগে শ্যামল পার্শ্ববর্তী সড়ক থেকে প্রধান সড়কে ওঠার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর দোষী চালকের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0%
0%
0%
0%