Advertisement

টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে রাতভর গোলাগুলি জনমনে আতঙ্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের চিংড়িঘের সংলগ্ন এলাকায় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত থেমে থেমে বিকট গোলাগুলির শব্দ শোনা গেছে। হ্নীলা সীমান্তের নাকপুরা ও খড়ের দ্বীপ এলাকায় রাতে গোলাগুলির এই ঘটনায় স্থানীয় জনমনে গভীর আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

হ্নীলা মৌলভীবাজারের বাসিন্দা বাদশাহ মিয়া জানান, সোমবার রাত আনুমানিক ১১টা থেকে ভোররাত পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে মাছের ঘের এলাকা থেকে ক্রমাগত গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। সীমান্তে বসবাসকারী বাসিন্দারা জানান, ওপারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং বিভিন্ন সশস্ত্র রোহিঙ্গা সংগঠনের বিচরণ থাকায় মাদক ও আধিপত্য বিস্তারের লড়াই নিয়ে সবসময়ই এক ধরনের অস্থিরতা বিরাজ করে।

বিজ্ঞাপন

সীমান্তের পরিস্থিতি নিয়ে ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, মিয়ানমারের অভ্যন্তরে দুটি পক্ষ এই সংঘর্ষে জড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সংঘর্ষে লিপ্ত গোষ্ঠীগুলো সুনির্দিষ্টভাবে আরাকান আর্মি নাকি কোনো সশস্ত্র ডাকাত দল, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে খড়ের দ্বীপ এলাকা থেকে একটি নৌকায় করে বেশ কয়েকজন ব্যক্তি প্রাণভয়ে বাংলাদেশ সীমান্তের দিকে অনুপ্রবেশের চেষ্টা চালায়। বিজিবির সতর্ক টহল দল এ সময় পাল্টা সতর্কতামূলক গুলি চালালে অনুপ্রবেশকারীরা পিছু হটে। বর্তমানে সীমান্তে বিজিবির পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%