AdvertisementAdvertisement

সৌদি আরবে এরদোয়ান ও শাহবাজ শরিফের উচ্চপর্যায়ের বৈঠক আজ

সৌদি আরবের রিয়াদে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা ও আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আয়োজিত এই সফরে তারা সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন বলে জানা গেছে।

তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ দপ্তরের প্রধান বুরহানেত্তিন দুরান জানিয়েছেন, এই সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং আঞ্চলিক সমসাময়িক সংকট নিরসনের বিষয়ে জোর দেওয়া হবে। এছাড়া তুরস্ক ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যে নানা বিষয়ে মতবিনিময় করবেন নেতারা। তবে আলোচনার সুনির্দিষ্ট কোনো ফলাফল বা আগাম সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

Advertisement
বিজ্ঞাপন

এদিকে, এই গুরুত্বপূর্ণ সফরের অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে সৌদি আরবে পৌঁছেছেন। জেদ্দার গভর্নর প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন জালাউই তাকে বিমানবন্দরে স্বাগত জানান। সৌদি নেতৃত্বের সঙ্গে পাকিস্তানর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এই বৈঠকটি কৌশলগত অংশীদারিত্বের নতুন মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বৈঠকের মূল আলোচ্যসূচির মধ্যে রয়েছে পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং বিভিন্ন খাতে বিনিয়োগের নতুন ক্ষেত্র অনুসন্ধান। রিয়াদ ও ইসলামাবাদ তাদের কৌশলগত সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে এবং একাধিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%