AdvertisementAdvertisement

পাকিস্তানে বসবাসের আবেদন খারিজ দুই সাবেক আফগান জেনারেলের

পাকিস্তানে সাময়িকভাবে অবস্থান, ভিসার মেয়াদ বৃদ্ধি এবং নির্বাসন থেকে সুরক্ষা চেয়ে করা দুই আফগান জেনারেলের আবেদন খারিজ করে দিয়েছেন পেশোয়ার হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ওয়াকার আহমাদ এবং বিচারপতি কামরান হায়াত মিয়ানখেল সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত একটি বিস্তারিত লিখিত আদেশ প্রকাশ করেন। আদালতের এই রায়ের ফলে দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের আইনি প্রক্রিয়ার বিষয়টি পুনরায় আলোচনায় উঠে এসেছে।

আদালতের নথিপত্র অনুযায়ী, আবেদনকারীদের একজন পূর্বে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট প্রোটেকটিভ সার্ভিসে স্পেশাল এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন। অন্যজন আফগান জাতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আফগানিস্তানে সরকার পরিবর্তনের পর নিজ দেশে ফিরলে জীবনের চরম নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে তারা মানবিক বিবেচনায় পাকিস্তানে সাময়িক অবস্থানের অনুমতি ও জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

আবেদনকারীরা আরও জানান যে, তারা ইতোমধ্যে ভিসার মেয়াদ বৃদ্ধি ও নবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিয়েছেন। তাদের অনুরোধ ছিল, ভিসার নবায়ন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত যেন তাদের গ্রেফতার, হয়রানি বা দেশ থেকে বহিষ্কার করা না হয়। রাষ্ট্রপক্ষের আইনি লড়াইয়ে এই আবেদনকারীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয়েছে।

তবে পেশোয়ার হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, বিদেশি নাগরিকদের ভিসা নবায়ন, মেয়াদ বৃদ্ধি এবং অবস্থানের মতো বিষয়গুলো পুরোপুরি নির্বাহী বিভাগ ও প্রশাসনিক কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। পাকিস্তানের সংবিধানের ১৯৯ অনুচ্ছেদ অনুযায়ী, এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্তে বিচারিক হস্তক্ষেপের কোনো আইনগত সুযোগ নেই বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছে। আইনি ভিত্তি না থাকায় দুই আফগান জেনারেলের করা রিট আবেদনগুলো খারিজ করে দেন আদালত।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%