AdvertisementAdvertisement

বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দীপু ও সাধারণ সম্পাদক জালাল নির্বাচিত

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল থেকে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু ২৪১ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ থেকে অ্যাডভোকেট জালাল উদ্দিন মল্লিক ২৫০ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে দিবাগত রাত ১২টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে।

১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে অংশগ্রহণ করেন। ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের আব্দুল ওলি ২৩৩ ভোট, জুনিয়র সহ-সভাপতি পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের শেখ মো. সাহিবুর রহমান সাহেব ২২০ ভোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের এস এম মাহবুব মোর্শেদ লালন ২৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

এছাড়া অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে শেখ মনিরুজ্জামান ২৬৫ ভোট, সহকারী সম্পাদক গ্রন্থ ও আসবাবপত্রাদি পদে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন ১৮৯ ভোট, সহকারী সম্পাদক ক্রীড়া বিষয়ক পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের সাজ্জাদ হোসাইন ২৫৬ ভোট এবং সহকারী সম্পাদক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের বি এম নুরুল ইসলাম ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল থেকে শারমিন আক্তার, কামরুল ইসলাম সুমন, সাইদুল ইসলাম এলিন, বিজয়া লোপা ও আয়েশা সিদ্দিকা জয়লাভ করেছেন। একই পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ থেকে ফকির ইসাদুল হক ও জান্নাতুল ফেরদৌস এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে হৃদয় নির্বাচিত হয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেন, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে প্রার্থী ও ভোটাররা অত্যন্ত দায়িত্বশীল ও প্রশংসনীয় আচরণ করেছেন। এই নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এস এম নওরেজ মহীত, অ্যাডভোকেট রেজওয়ানুর রহমান মোল্লা এবং অ্যাডভোকেট মোছা. মেহেরুন্নেছা।

0%
0%
0%
0%