AdvertisementAdvertisement

টেকসই উন্নয়নে প্রাতিষ্ঠানিক সুশাসন ও তরুণদের নেতৃত্ব অপরিহার্য

প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। বরিশালে আয়োজিত এক কর্মশালায় তরুণদের নেতৃত্বের ওপর জোর দিয়ে বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

রোববার সকালে নগরীর বিডিএস মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল আয়োজিত ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসনে তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক কর্মশালায় এসব কথা উঠে আসে। অনুষ্ঠানে সনাক সভাপতি টুনু রানী কর্মকারের সভাপতিত্বে টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান বলেন, তরুণরা একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখে। নিজেদের সুশাসনের চর্চার মাধ্যমে তারা প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

Advertisement
বিজ্ঞাপন

অনুষ্ঠানে টিআইবি বরিশাল শাখার সদস্য কাজী সেলিনা বেগম বলেন, তরুণদেরকে ধারণ করার মাধ্যমেই একটি উন্নত জাতি গঠন সম্ভব। ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সভাপতির বক্তব্যে টুনু রানী কর্মকার সকল তরুণকে সাথে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ডাক দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ ও দেশের মানুষ ভালো থাকবে।

কর্মশালা শেষে উপস্থিত প্রতিনিধিদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাক-টিআইবি বরিশাল শাখার সদস্য জীবন কৃষ্ণ দে। টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের এরিয়া কো-অর্ডিনেটর মো. আশফাকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবি’র খুলনা অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. ফিরোজ উদ্দীন। কর্মশালায় বরিশাল জেলার ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪০ জন তরুণ প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%