AdvertisementAdvertisement

বাগেরহাট চেম্বার অব কমার্সের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর

বাগেরহাট জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার দুপুরে শহরের চেম্বার অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে নবগঠিত কমিটির নেতারা আনুষ্ঠানিকভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব গ্রহণ করেন।

নবনির্বাচিত কমিটিতে শেখ শাহেদ আলী সভাপতি, এমদাদ আলী পাইক সিনিয়র সহসভাপতি এবং শংকর কুমার সেন জুনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ ছাড়া পরিচালক হিসেবে সৈয়দ নাসির আহমেদ মালেক, মাহাবুবুর রহমান টুটুল, আলী মোজেজ আহমেদ, শেখ রফিকুল ইসলাম, হাওলাদার মনিরুজ্জামান মনির, শেখ মঈনুল ইসলাম মোস্তফা ও শিব কুমার দাসসহ নবনির্বাচিত সদস্যরা শপথ পাঠ করেন।

Advertisement
বিজ্ঞাপন

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি শেখ শাহেদ আলী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা বর্তমান কমিটির প্রধান লক্ষ্য। জেলার শিল্প ও বাণিজ্যের প্রসারে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা সমাধানে চেম্বারকে একটি কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে চেম্বারের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%