AdvertisementAdvertisement

চট্টগ্রাম ও রাউজানে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে চার শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের ডবলমুরিং থানা ও রাউজান উপজেলায় পৃথক দুটি ঘটনায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মোট চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়ায় একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন সাকিব (২৫) ও হৃদয় (২৪) নামের দুই যুবক। তাদের বাড়ি নোয়াখালী জেলায়। ট্যাংকটির ভেতরে দীর্ঘক্ষণ আটকা পড়ে থাকা অবস্থায় বিষাক্ত গ্যাসের প্রতিক্রিয়ায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Advertisement
বিজ্ঞাপন

প্রায় একই সময়ে জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া এলাকায় ঘটে অপর দুর্ঘটনাটি। স্থানীয় প্রদীপ দাশ নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নামলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নিচে নামেন সমীরণ দাশ, তিনিও একই গ্যাসের কবলে পড়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত প্রদীপ দাশ রাউজানের কচুখাইন এলাকার বাসিন্দা এবং সমীরণ দাশ পার্শ্ববর্তী বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার বাসিন্দা ছিলেন। পৃথক এই দুই ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার শোকাতুর হয়ে পড়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দোষীদের অবহেলা ও নিরাপত্তার অভাবজনিত বিষয়ে যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%