AdvertisementAdvertisement

বদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন এটিএম আজহারুল ইসলাম

রংপুরের বদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও স্থানীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি স্টেশন প্রাঙ্গণে পৌঁছালে দায়িত্বরত ফায়ার সার্ভিস সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

পরিদর্শনকালে সংসদ সদস্য অগ্নিনির্বাপণ ও জরুরি উদ্ধারকাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি ও বিভিন্ন সরঞ্জামাদি ঘুরে দেখেন। এ সময় তিনি দুর্ঘটনাকবলিত মানুষের দোরগোড়ায় দ্রুততম সময়ে কার্যকর সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ আহ্বান জানান।

Advertisement
বিজ্ঞাপন

পরবর্তীতে তিনি স্টেশনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে ফায়ার সার্ভিসের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়গুলো তার সামনে তুলে ধরা হয়, যার সমাধানে তিনি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ মুহাম্মাদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%