নেত্রকোনায় বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি সহায়তা প্রদান ও অপমৃত্যু মামলা দায়ের

ছবি সংগ্রহকৃত
নেত্রকোনা মডেল থানায় দায়িত্বরত অফিসার ইনচার্জ মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বজ্রপাতে প্রাণহানির এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানিয়েছেন, মৃত ব্যক্তিদের দাফন-কাফন ও আনুষঙ্গিক খরচ নির্বাহের জন্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিক নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং পরবর্তীতে আরও প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জেলা প্রশাসক নিশ্চিত করেছেন। স্থানীয় প্রশাসন পুরো পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।
0%
0%
0%
0%
