AdvertisementAdvertisement

চকরিয়া ও পেকুয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে সাজ সাজ রব জোরদার নিরাপত্তা ব্যবস্থা

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা ভ্রমণে আসছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকাল ৪টায় চকরিয়া উপজেলা সদরের শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চকরিয়া ও পেকুয়াজুড়ে সাজ সাজ রব পড়ে গেছে এবং স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালীতে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দুপুর সোয়া ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও পার্ক পরিদর্শনের কথা রয়েছে তাঁর। দুপুর ১টায় জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারের প্রথম শহীদ ছাত্রনেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন

দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরি উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে উন্নয়ন কার্যক্রমের সূচনা করবেন প্রধানমন্ত্রী। বিকাল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জনসভায় জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কবস্থা গ্রহণ করেছে প্রশাসন। শুক্রবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জনসভাস্থল ও সাফারি পার্ক পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতির দিকনির্দেশনা দিয়েছেন। চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কর্মসূচি নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন নিশ্চিত করেছেন যে, নির্ধারিত নিরাপত্তার পাশাপাশি জনসভাস্থল ও তৎসংলগ্ন এলাকায় বাড়তি পুলিশি নজরদারি থাকবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%